সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

নতুন ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে কাজীপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ

Reporter Name / ৭২ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

ফিরোজ আল আমিন ,নিজস্ব প্রতিনিধব:

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (৩ নভেম্বর) দুপুরে কাজিপুর-সরিষাবাড়ী মহাসড়কের ব্রাম্মনজানী বাজার এলাকায় ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ এবং মনসুরনগর ইউনিয়নের প্রায় তিন হাজার মানুষ অংশ নেন। নতুন উপজেলা গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের কর্মসূচির কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, ফলে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

আয়োজক কমিটির নেতা প্রকৌশলী মাহবুবুর রহমান সুমন বলেন, যমুনা নদীর পূর্ব পাড়ের এই ছয়টি ইউনিয়নের প্রায় দুই লাখেরও বেশি মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। নদী দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় তারা শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন উপজেলা গঠিত হলে এই অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, সাবেক শিক্ষক আলতাফ হোসেন, আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং আব্দুল বাকি বিএসসি। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পৃথক উপজেলা গঠনের জন্য তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসলেও এখন পর্যন্ত কোনো প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। তারা দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর