বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর সমাগম কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা  সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত  সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপরি ফোরাতুন নাহার প্যারিস  ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া কমলনগরে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ: ‘যেই লাউ সেই কদু  কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

দীঘিনালায় মিনি ট্রাক উল্টে নিহত ১, আহত ১

Reporter Name / ১০৪ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় মিনি ট্রাক উল্টে খোকন চন্দ্র দাশ (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়াদম এলাকা পার হয়ে ভিতরে কাঁচা রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খোকন চন্দ্র দাশ দীঘিনালা পশ্চিম থানা পাড়ার বাসিন্দা। তিনি বিকালে নিজের বাগানের কাঠ কাটতে মিনি ট্রাকযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে কাঁচা মাটির উঁচু রাস্তা উঠতে গিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই খোকন চন্দ্র দাশ মারা যান এবং তাঁর সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হন।

আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তরের প্রস্তুতি চলছে।”

স্থানীয়দের মতে, বড়াদম থেকে ভিতরের দিকে ওই কাঁচা রাস্তা বৃষ্টি ও ঢালু হওয়ায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে।

নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর