রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শূন্য হাতে ফিরল জাতীয় পার্টি: চার দশকের ইতিহাসে চরম বিপর্যয় ত্রয়োদশ নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ভরাডুবি,১৫৩ প্রার্থীর ১৫২ জনই জামানত হারালেন লংগদু উপজেলার ২২টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লংগদুতে ২২ টি ভোট কেন্দ্রের শেষ মুহূর্তের প্রস্তুতি  রামগড়ে র‌্যাব ৭ এর প্রেস ব্রিফিং কুষ্টিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার  কোনভাবেই যেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় : আব্দুল গফুর  কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার রায়গঞ্জ-তাড়াশে সহিংসতা রোধে র‍্যাবের কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

কুষ্টিয়া বিনামুল্যে চক্ষু চিকিৎসা শিবির

Reporter Name / ১১১ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে হাজী ওয়াহেদ আলীর স্মরণে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এবং দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায় “অন্ধ জনে দেহ আলো ”শ্লোগানে রোববার দিনব্যাপী স্থানীয় মহিলা কলেজে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম প্রধান অতিথি থেকে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন। এ সময়ে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি জাহেদ আলী, পরিচালক ইয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডাঃ খান নাহিদ মুরাদ ও ডাঃ হাফিজুর রহমান দিন ব্যাপী প্রায় ৭শ’ ৮০জন চক্ষু রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র প্রদান করেন। এদের মধ্যে ৪শ’ ১০ জন রোগী অপারেশন ও লেন্স সংযোজনের জন্য বাছাই করা হয়েছে। চক্ষু ক্যাম্পের অর্গানাইজর মীর মিজানুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যে একটি দল সার্বিক সহযোগিতা করেন। এ ব্যাপারে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক ইয়ারুল হক জানান অপারেশন ও লেন্স সংযোজনের জন্য মনোনীত ব্যক্তিদের বিনামূল্যে অপারেশন করা হবে। এদের মধ্যে বিকেলে ৬৪ জন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের নিজস্ব পরিবহনে খুলনায় নেওয়া হয়েছে। বাঁকীদের পর্যায়ক্রমে খুলনায় নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর