শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

দীঘিনালায় অবৈধ বালু উত্তোলনে দুই জনকে এক লাখ টাকা অর্থদণ্ড

Reporter Name / ১৪১ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

মোঃ হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনী নদী থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কবাখালী ইউনিয়নের পাবলাখালী কলা বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।

অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(২) ধারার আওতায় আলাউদ্দিন ও শান্তি জীবন চাকমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং ঘটনাস্থলেই তাদের কাছ থেকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান শেষে ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড় কাটা বা প্রাকৃতিক সম্পদের ক্ষতি করে এমন কোনো কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর