রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা

৪০ বছর বিনাপারিশ্রমিকে দায়িত্ব পালন করা মোয়াজ্জিনের চির বিদায় 

Reporter Name / ১১১ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা কেন্দ্রীয় বায়তুস সালাম জামে মসজিদে দীর্ঘ ৪০ বছর বিনাপারিশ্রমিকে দায়িত্ব পালন করা সাবেক মোয়াজ্জিন আলহাজ্ব নবীর উদ্দিন (৯০) এর বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে মানিকদিপা উত্তর পাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অদ্য পহেলা নভেম্বর শনিবার বাদ জোহর নিজ গ্রামে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজেদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন অত্র মসজিদের সম্মানিত খতিব ও শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, মানিকদিপা দারুস দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার আবুল কালাম আজাদ, সহ-সুপার ফজলুর রহমান। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ সহ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ উপস্থিত ছিলেন।

মরহুম নবীর উদ্দিনের মেজো ছেলে আব্দুল মোমিন জানান, আমার বাবা এই মসজিদে দীর্ঘ প্রায় ৪০ বছর যাবত তিনি স্বইচ্ছায় সততার সাথে কোনো টাকা পয়সা ছাড়াই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। মাঝে মাঝে বাবা অসুস্থ হলে আমরা তিন ভাই বাবার দায়িত্ব পালন করেছি। তিনি দীর্ঘদিন অসুস্থ পরে ছিলেন।

মৃত্যুকালে মরহুম ব্যক্তি ৩ ছেলে, ৩ মেয়ে, বেশ কিছু নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ রেখে গেছেন অসংখ্য গুণগ্রাহী। দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর