শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
শূন্য হাতে ফিরল জাতীয় পার্টি: চার দশকের ইতিহাসে চরম বিপর্যয় ত্রয়োদশ নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ভরাডুবি,১৫৩ প্রার্থীর ১৫২ জনই জামানত হারালেন লংগদু উপজেলার ২২টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লংগদুতে ২২ টি ভোট কেন্দ্রের শেষ মুহূর্তের প্রস্তুতি  রামগড়ে র‌্যাব ৭ এর প্রেস ব্রিফিং কুষ্টিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার  কোনভাবেই যেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় : আব্দুল গফুর  কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার রায়গঞ্জ-তাড়াশে সহিংসতা রোধে র‍্যাবের কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

শার্শায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত 

Reporter Name / ১০৫ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

বেনাপোল প্রতিনিধিঃ

‘সাম‍্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। দিবসটি উদযাপনে শার্শা উপজেলায় সরকারী-বেসরকারী সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

চলতি বছর দিবসটির মূল প্রতিপাদ্য- ‘সাম‍্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ সমবায়ে উন্নয়ন। পতাকা উত্তলনের মাধ্যমে উদ্বোধন শেষে একটি র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শার্শা উপজেলা অডিটোরিয়ামে শার্শা উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, রিপোর্টার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতি আব্দুর রহিম, শার্শা থানার ওসি আব্দুল আলিম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, এসেম শাকির উদ্দিন, ব‍্যবসায়ী মতিউর রহমান, শার্শা উপজেলা কলেজের অধ‍্যক্ষ হাসানুজ্জামান এ ছাড়া উপজেলা সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর