রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
শূন্য হাতে ফিরল জাতীয় পার্টি: চার দশকের ইতিহাসে চরম বিপর্যয় ত্রয়োদশ নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ভরাডুবি,১৫৩ প্রার্থীর ১৫২ জনই জামানত হারালেন লংগদু উপজেলার ২২টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লংগদুতে ২২ টি ভোট কেন্দ্রের শেষ মুহূর্তের প্রস্তুতি  রামগড়ে র‌্যাব ৭ এর প্রেস ব্রিফিং কুষ্টিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার  কোনভাবেই যেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় : আব্দুল গফুর  কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার রায়গঞ্জ-তাড়াশে সহিংসতা রোধে র‍্যাবের কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

কুষ্টিয়ার মিরপুরে জাতীয় সমবায় দিবস পালিত 

Reporter Name / ১৩২ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা কর্মকর্তা জহুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সাফ সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল রাজ্জাক, রুপসা বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সূর্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, স্বপ্ন সঞ্চয় ঋণদান সমবায় সমিতির জহুরুল ইসলাম মিন্টু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান। অনুষ্ঠানের পূর্বে অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর