রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
শূন্য হাতে ফিরল জাতীয় পার্টি: চার দশকের ইতিহাসে চরম বিপর্যয় ত্রয়োদশ নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ভরাডুবি,১৫৩ প্রার্থীর ১৫২ জনই জামানত হারালেন লংগদু উপজেলার ২২টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লংগদুতে ২২ টি ভোট কেন্দ্রের শেষ মুহূর্তের প্রস্তুতি  রামগড়ে র‌্যাব ৭ এর প্রেস ব্রিফিং কুষ্টিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার  কোনভাবেই যেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় : আব্দুল গফুর  কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার রায়গঞ্জ-তাড়াশে সহিংসতা রোধে র‍্যাবের কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

কুষ্টিয়ায় নারীর মরদেহ উদ্ধার

Reporter Name / ১১৩ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়া রোকেয়া খাতুন (৫২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন রেল সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোকেয়া খাতুন রাজবাড়ী জেলার গোয়ালন্দ নতুনপাড়া এলাকার আব্দুল ওহাবের স্ত্রী। মরদেহ শনাক্ত করেন তার ছেলে রাসেল।রাসেল জানান, ‘তার মা মানসিক সমস্যায় ভুগছিলেন প্রায় তিন-চার বছর ধরে। শুক্রবার সকালে গোয়ালন্দ রেলস্টেশনে তাকে দেখা গিয়েছিল, এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে কুমারখালীতে তার মায়ের মরদেহের খবর পান তিনি। ’ তার ভাষ্যমতে,‘ধর্ষণের পর তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশের সন্দেহ। সেজন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ’ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে এলাকাবাসী রেলসেতুর নিচে রক্তাক্ত অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বলেন, ‘মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হতে পারে। তবে বিষয়টি এখনই নিশ্চিত নয়। ’ এ ব্যাপারে, কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, ‘মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর