শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ 

Reporter Name / ১৪২ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি :

লালমোহনে ইসলামিক মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা ও উপস্থিতি পুরষ্কার এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

হয়েছে। শনিবার (১লা নভেম্বর ) সকালে ইসলামিক মডেল মাদ্রাসার হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা পারিচালক অধ্যাপক এমএ জাহেরের সভাপতিত্বে,লালমোহন মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আজিমউদ্দিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলাম, এসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হয়,তবে ওই সন্তানের অবশ্যই ভালো শিক্ষিত ও মেধাবী হবে।

তিনি আরো বলেন,আপনারা সন্তানদেরকে বেশী চাপ প্রয়োগ করবেন না।আপনাদের কাজ হলো সন্তানরা বলতে, লিখতে,পড়তে পারে কিনা সেদিকে খেয়াল করা, তাদেরকে মোটিভেশন দিবেন, আপনি যদি তার ব্রেনকে বুঝিয়ে দিতে পারেন তাহলে সে তার স্বপ্ন পূরণ না করে আর ঘুমাবে না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইসলামী সমাজকল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা আ: মালেক। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জামে মসজিদের সভাপতি আবুল বাশার সেলিম, অধ্যাপক হাসানুজ্জামান হাওলাদার।

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন,মোঃ মনিরুল ইসলাম মিঠু, অধ্যক্ষ মাওলানা মোঃ শফিউল্লাহ, এম এ হাসান।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার সরকারি পরিচালক মাওলানা মোঃ লোকমান হোসেন ও রিয়াজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা ও উপস্থিতি পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর