শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

সিরাজগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ১ জনের মৃত্যু

Reporter Name / ১২৫ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলায় গরু চুরি করতে গিয়ে জনতার গণপিটুনিতে সানোয়ার হোসেন সানু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার ভোরে বহুলী ইউনিয়নের চকমোক্তারগাতি এলাকায় ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, সানোয়ার হোসেন ভোররাতে রায়গঞ্জ উপজেলার একটি বাড়িতে চুরি করতে গেলে বাড়ির লোকজন টের পেয়ে যায়। পালানোর জন্য তিনি পাশের ফুলজোড় নদীতে ঝাঁপ দেন। নদী সাঁতরে অন্য পাড়ে উঠলে এলাকাবাসী তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহত সানুর বিরুদ্ধে রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদর থানায় ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর