রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শূন্য হাতে ফিরল জাতীয় পার্টি: চার দশকের ইতিহাসে চরম বিপর্যয় ত্রয়োদশ নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ভরাডুবি,১৫৩ প্রার্থীর ১৫২ জনই জামানত হারালেন লংগদু উপজেলার ২২টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লংগদুতে ২২ টি ভোট কেন্দ্রের শেষ মুহূর্তের প্রস্তুতি  রামগড়ে র‌্যাব ৭ এর প্রেস ব্রিফিং কুষ্টিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার  কোনভাবেই যেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় : আব্দুল গফুর  কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার রায়গঞ্জ-তাড়াশে সহিংসতা রোধে র‍্যাবের কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

তাড়াশে দুম্বার মাংস ছিনতাই: মূলহোতা লিটন মির্জা গ্রেফতার

Reporter Name / ১০৯ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে দুস্থদের জন্য সৌদি সরকারের পাঠানো দুম্বার মাংস ছিনতাইয়ের ঘটনায় মূলহোতা লিটন মির্জাকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। লিটন তাড়াশ পৌর সদরের থানাপাড়া মহল্লার মৃত নাজু মির্জার ছেলে।

জানা যায়, গত ২৯ অক্টোবর উপজেলার ৪৪টি মাদ্রাসা ও এতিমখানার জন্য বরাদ্দকৃত দুম্বার মাংস বিতরণ করা হচ্ছিল। এসময় দক্ষিণ মথুরাপুর দারুল নাজাত হাফিজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক সুলতান মাহমুদ এক কার্টন মাংস নিয়ে ফেরার পথে উপজেলা মসজিদ এলাকায় ছিনতাইয়ের শিকার হন।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। পরে মাদ্রাসার মুহতামিম মো. নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করলে, পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মূল অভিযুক্ত লিটনকে শনাক্ত ও গ্রেফতার করে।

তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, মামলার মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর