রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
শূন্য হাতে ফিরল জাতীয় পার্টি: চার দশকের ইতিহাসে চরম বিপর্যয় ত্রয়োদশ নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ভরাডুবি,১৫৩ প্রার্থীর ১৫২ জনই জামানত হারালেন লংগদু উপজেলার ২২টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লংগদুতে ২২ টি ভোট কেন্দ্রের শেষ মুহূর্তের প্রস্তুতি  রামগড়ে র‌্যাব ৭ এর প্রেস ব্রিফিং কুষ্টিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার  কোনভাবেই যেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় : আব্দুল গফুর  কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার রায়গঞ্জ-তাড়াশে সহিংসতা রোধে র‍্যাবের কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা

Reporter Name / ১৫৯ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

 

বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শার্শা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী। সঞ্চালনা করেন শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জোবায়ের হোসেন শাওন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।

বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

এ সময় আরও বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সোহারাব হোসেন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মাদ আলী শাহিন, বেনাপোল পৌর বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মেহেরউল্লাহ, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, যুগ্ন আহবায়ক শার্শা যুবদল আওরঙ্গজেব,

সাধারন সম্পাদক রুহুল আমিনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর