রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান: অধ্যক্ষ সোহরাব উদ্দিন

Reporter Name / ৯৬ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কারামায় চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদের সভাপতিত্বে

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “বিএনপি জনগণের দল। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সকল শ্রেণি-পেশার মানুষের কথা চিন্তা করে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে একটি স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র।” তিনি বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, আক্তারুজ্জামান কাজল মাজমাদার, আব্দুল রাজ্জাক বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, সামসুজ্জাহিজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা জাসাস সভাপতি সঞ্জু, শহর যুবদলের সাবেক সভাপতি আবু জাফর মতিন, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ, শ্রমিক দল নেতা মিজানুর রহমান রঞ্জু, পৌর মহিলা দলের আহ্বায়ক সাবিনা সুলতানা শিল্পী, সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেখা খাতুন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর