রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূলের সাহসী কলমযোদ্ধা ও মানবতার সেবক সাংবাদিক মোখলেছুর রহমান ধনু নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন দিগন্ত,সিরাজগঞ্জ সোলার পার্কের বহুমুখী সাফল্য ও সম্ভাবনা তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব

কে এই নারী: যাকে নিয়ে বিব্রত স্থানীয়রা ও প্রশাসন

Reporter Name / ১২৭ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বিশেষ প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়ায় শাহিন আক্তার নামে এক নারী সাংবাদিক পরিচয়ে এমন সব কর্মকাণ্ডে জড়িত হয়েছেন, যা নিয়ে বিব্রত স্থানীয়রা ও পটিয়া থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিন আক্তার নামে মধ্যবয়সী এই নারী প্রতিদিন দুপুর থেকে রাত ৩–৪টা পর্যন্ত পটিয়া থানার ভেতর ও সামনে অবস্থান করেন। থানার বিভিন্ন এসআইদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটানোসহ, ফোর্সদের মাধ্যমে নিজের প্রভাব খাটানোর চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, নিয়মিত থানায় দেখা যাওয়ায় অনেকে তাকে মহিলা পুলিশ ভেবে ভুল করেন। কেউ থানায় অভিযোগ নিয়ে এলে শাহিন আক্তার জোর করে অভিযোগ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে টাকা দাবি করেন বলে অভিযোগ রয়েছে।

একাধিক ব্যক্তির দাবি, তিনি থানার ভেতরে ও সামনে বসে থেকে বিভিন্ন মানুষকে হেনস্তা করেন এবং “হানি ট্র্যাপ” কৌশল ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে কাজ আদায় করেন। তার এই আচরণে স্থানীয়দের পাশাপাশি থানার কর্মকর্তারাও বিব্রত অবস্থায় পড়েছেন।

অন্যদিকে, পটিয়ার স্থানীয় সাংবাদিকদের কাছে শাহিন আক্তার সত্যিই সাংবাদিক কিনা জানতে চাইলে তারা জানান—এই নামে কোনো সাংবাদিক পটিয়া প্রেসক্লাব বা স্থানীয় গণমাধ্যমে নেই।

স্থানীয়রা প্রশাসনের কাছে এই রহস্যময়ী নারীর অপকর্মের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর