শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

ধামইরহাটে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে 

Reporter Name / ১৬৬ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে ২০২৫-২৬ অর্থ বছরে রবি/ ২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন  ফসলের বীজ ও সার বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে। কৃষি অধিদপ্তর ধামইরহাট উপজেলার বাস্তবায়নে ২৯ অক্টোবর বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ইউ এন ও শাহরিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহফুজার রহমান যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার জনস্বাস্থ্য দপ্তরের উপসহকারি প্রকৌশলী মিলন  কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী , উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা  (এসএপিপিও) জাহাঙ্গীর রাব্বি। চলতি মৌসুমে ১১০০ জন গম চাষীকে ২০কেজি গম ২০ কেজি ডিএপি, ১০কেজি এমওপি। ৪২০০ জন সরিষা চাষীকে ১কেজি বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি। ২০ জন সূর্যমুখী চাষীকে ১ কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি।, ১০জন চীনাবাদাম চীনাবাদাম চাষীকে ১০কেজি চীনাবাদাম ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি। ৪০ জন শীতকালীন পেঁয়াজ চাষীকে ১কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি। ২০জন মুগ ডাল চাষীকে ৫কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫কেজি এমওপি। ৯০ জন মশুর ডাল চাষীকে  ৫কেজি বীজ, ১০কেজি ডিএপি ও ৫কেজি এমওপি। ৩০ জন অড়হড় চাষীকে ২কেজি বীজ,৫কেজি ডিএপি ও ৫কেজি করে এমওপি প্রদান করা হয়।  মোট ৫৫১০জন কৃষকের মাঝে প্রনোদনা  বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর