শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

স্বাধীনতার ৫৩ বছরেও ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি : কুষ্টিয়ায় চরমোনাই পীর

Reporter Name / ১৫১ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

বাংলাদেশে স্বাধীনতার ৫৩ বছর পরও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন সদর উপজেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন,“এই দেশ স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও কোনো সরকারই সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি। বরং দেশটি বহুবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের তালিকায় শীর্ষে অবস্থান করেছে।”

চরমোনাই পীর আরও বলেন,“বিএনপির আমলে দেশ তিনবার এবং আওয়ামী লীগের আমলেও একাধিকবার দুর্নীতিতে প্রথম হয়েছিল। দুর্নীতি ও অবিচারের সংস্কৃতি এখন জাতীয় জীবনের অংশে পরিণত হয়েছে।” তিনি জাতীয় সনদের ভিত্তিতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং “স্বৈরাচারের দোসর” জাতীয় পার্টি ও ১৪দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও জানান। গণসমাবেশে ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আহমদ আলীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামালসহ কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশে ইসলামী আন্দোলনের কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের এমপি প্রার্থী এবং সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর