বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

কুষ্টিয়ায় স্বাস্থ্য সহকারী নিয়োগে প্রশ্ন ফাঁস: জুতা নিক্ষেপে করে  প্রতিবাদ

Reporter Name / ১১৭ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের অধীনে গত শুক্রবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও দুর্নীতির অভিযোগে তোলপাড় চলছে পুরো জেলায়। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া গত ২৬ ও ২৭ অক্টোবর দুইদিনব্যাপী এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। দুদকের সূত্র জানায়, অভিযানের সময় নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁস সংক্রান্ত প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করা হয়। পরে সিভিল সার্জন কার্যালয় থেকে বিভিন্ন নথি ও প্রয়োজনীয় তথ্য জব্দ করে দুদক টিম। প্রাথমিক পর্যালোচনায় দেখা যায়, স্থানীয় বিভিন্ন দপ্তরের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে প্রশ্নফাঁসের ঘটনা সংঘটিত হয়েছে। এ বিষয়ে জড়িত সন্দেহে কয়েকজন কর্মকর্তার মোবাইল ফোন ও অন্যান্য আলামত জব্দ করেছে দুদক। তদন্ত টিম প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করেছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে বৈষম্যরোধী চাকরি প্রত্যাশী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে বুধবার বিকেল সাড়ে তিনটায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়। দুর্নীতির প্রতীকী প্রতিবাদ হিসেবে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জুতার আঘাতের মাধ্যমে দুর্নীতিবাজদের প্রতীকী শাস্তি দেন।

এ সময় বক্তব্য রাখেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নেতা সুলতান মাহবুব তালহা, আলী মুজাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সাবেক আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আমাদের হুমকি দিয়ে আন্দোলন থামানো যাবে না। দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। দুদকের তদন্ত ও নাগরিক প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে স্বাস্থ্য সহকারী নিয়োগের এই প্রশ্নফাঁস কেলেঙ্কারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর