শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

শাহজাদপুরে প্রবাসীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা, রাস্তায় মিলল ক্ষতবিক্ষত লাশ

Reporter Name / ১০৫ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক প্রবাস ফেরত যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার গোপালপুর গ্রামের একটি রাস্তার ওপর থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত যুবকের নাম সিরাজুল মণ্ডল (২৫)। তিনি ওই গ্রামের শাহাদৎ মণ্ডলের ছেলে এবং সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন।নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর একটি ফোন কল পেয়ে সিরাজুল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সারারাত পরিবারের সদস্যরা তার জন্য অপেক্ষা করেও কোনো খোঁজ পাননি।বুধবার ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে রাস্তার ওপর সিরাজুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা নিহতের পরিবারকে খবর দিলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহতের মাথা ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর