সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কচাকাটায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

নূর-ই-আলম সিদ্দিক,কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর পূর্তি পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪.০০ ঘটিকায় দিনটিকে ঘিরে  কেদার ইউনিয়ন  যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রস্তাবিত কচাকাটা উপজেলার সাংগঠনিক  কার্যালয়ে আলোচনা শেষে এক বর্ণাঢ্য  র‍্যালী কচাকাটায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কেদার ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ আব্দুস সালামের  সভাপতিত্বে উক্ত র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা  যুবদলের আহবায়ক নুরুজ্জামান হক । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব আতিকুর রহমান লেবু, কেদার  ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী, কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান তোলা ব্যাপারী। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচাকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাসেম মেম্বার,কচাকাটা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, বল্লভেরখাষ ইউনিয়ন যুবদলের আহবায়ক আলতাফ হোসেন নান্টু,কচাকাটা ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইদুল হক। সঞ্চালনা করেন কেদার ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম। র‍্যালীতে প্রায় তিন হজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর