বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত শাজাহানপুরে মানিকদিপা দ্বিঃমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান  গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার 

Reporter Name / ১০৬ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

 

বেনাপোল প্রতিনিধিঃ

বেনাপোলের ঘিবা গ্রামের দক্ষিণপাড়ার একটি ডোবা থেকে আলিম নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ২৭ শে অক্টোবর সকাল ৭ টার দিকে শার্শা উপজেলার বাহাদুরপুর ১নং ঘিবা গ্রাম থেকে একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত আলিম সাদিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করতেন।

এলাকাবাসী জানান, সকালে পুকুরপাড় এলাকা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর রাস্তার পাশের ডোবায় লাশটি পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

আলিমের স্বজনেরা জানান, তিনি প্রায়ই বাড়ি ছেড়ে ঘুরে বেড়াতেন এবং মানুষের কাছে চেয়ে খেতেন। বেশ কয়েকদিন ধরে আলিমের খোঁজ ছিলোনা।  তাদের দাবি, আলিমকে কেউ হত্যা করেনি, তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানিক কুমার সাহা জানান, আলিম মূলত ভবঘুরে ছিলেন এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে পরিচয় শনাক্ত হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।

ময়নাতদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, আলিমের বড় ভাইও মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনিও ভবঘুরে জীবনযাপন করতেন এবং কক্সবাজারে রাস্তার পাশে একইভাবে তার লাশ উদ্ধার করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর