বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত শাজাহানপুরে মানিকদিপা দ্বিঃমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান  গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ৪ গরু চোর আটক

Reporter Name / ১২৯ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে গরু চুরির সময় ৪ চোরকে আটক করেছে স্থানীয় জনতা।রোববার (২৭ অক্টোবর) ভোর চারটায় জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় চার চোর চক্রকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। আটককৃত সদস্যরা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বেলগাছি এলাকার শিখন আলী (২৫), আলী কদর (২৬) ও মানিক ইসলাম (২৬) ছাড়াও কুষ্টিয়ার সদর উপজেলার আইলচারা বাক্সব্রিজ এলাকার সাব্বির হোসেন (২৬)। বিভিন্ন থানায় আটককৃত আসামি মানিক ইসলামের নামে চারটি চুরি ও একটি দস্যুতা,আলী কদমের নামে দুটি চুরি, সাব্বিরের নামে তিনটি চুরির মামলা রয়েছে বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর ভোর চারটায় মিরপুর উপজেলাধীন তেঘরিয়া এলাকার হামিদুলের গোয়াল ঘর থেকে চোর চক্রের সদস্যরা গরু বের করছিল। এ সময় বাড়ির লোকজন গরুর ডাক শুনে ঘর থেকে বের হইলে চোর চক্রের সদস্যদের দেখামাত্রই চিৎকার চেঁচামেচি করে। তাৎক্ষণিক বাড়ির মানুষদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের স্থানীয়রা চারজন চোরচক্রের সদস্যকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় আরো ৪-৫ জন সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয় বলেও জানা গেছে। পরবর্তীতে স্থানীয়রা আহম্মদপুর পুলিশ ফাঁড়ির নিকট চোর চক্রকে হস্তান্তর করে। মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আব্দুল আলীম বলেন, ভোর রাত্রে তেঘরিয়া এলাকা থেকে চোর চক্রকে গরু চুরির সময় আটক করে স্থানীয়রা। পরে তারা চক্রটিকে পুলিশের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় থানায় একটি চুরির চেষ্টার মামলা হয়েছে। মিরপুর থানা এলাকায় এই চোর চক্র এ ধরনের ঘটনা আরো সংঘটিত করেছে কিনা এটি নিয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর