সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

নাগেশ্বরীতে  চোরাকারবারিদের হামলায় চার বিজিবি সদস্য আহত: থানায় মামলা

Reporter Name / ১৪৯ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নূর-ই-আলম সিদ্দিক , কুড়িগ্রাম প্রতিনিধি-

কুড়িগ্রামের কচাকাটায় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন বিজিবি সদস্য আহত হন। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নারায়ণপুর ইউনিয়নের পূর্ব পাখি উড়াচর এলাকায় এ ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় ৩৭জনকে অভিযুক্ত করে রবিবার সন্ধ্যায় কচাকাটা থানায় এজার করে বিজিবি। বিজিবির এজাহার সুত্রে জানা যায়, শ‌নিবার বিকেল ৫টার দিকে পাখি উড়াচর বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ফেরার পথে জানতে পারেন বেশকিছু  চোরাকারবারি মালামাল ভারত থেকে বাংলাদেশে আনার জন্য ভারতে  প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে বিজিবি টহলদল ঘটনাস্থলে গিয়ে তাদের বাড়ি ফিরে যেতে নির্দেশ দেয়। এসময় তার ওই স্থান থেকে চলে যায়।

পরে বিজিবি সদস্যরা ক্যাম্পে ফেরার পথে পূর্ব পাখিউড়া চর গ্রামে ৩০- ৪০জন চোরাকারবারি বিজিবির উপর হামলা করে। এসময় তারা সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে হামলাকারীরা পালিয়ে যায়। আহতরা বি‌জি‌বি সদস্যরা হলেন সুবেদার মো. আব্দুল আলীম, ল্যান্স নায়েক মো. মমিনুল ইসলাম, সিপাহী আল মামুন ও সিপাহী মো. শিহাব। তাঁদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

অভিযুক্ত চোরাকারীদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর আলম, হাসেন আলী, হোসেন আলী, হেলাল আহমেদ, নজরুল ইসলাম, মাসুদ, মোস্তফা আলী, আজিজুল ইসলাম, আজিজুল ইসলাম-২ মোতালেব, রেজাউল ইসলাম, শাহ আলম, হেলাল উদ্দিন, রেজাউল ইসলাম, এরশাদ আলী, আব্দুল মজিদ, হোসেন আলী, আব্দুল কাদের, মোজাম্মেল হক ও ময়েজ আলী।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( এস আই অ‌তি‌রিক্ত দা‌য়িত্ব) মো. ইব্রাহীম আলী বলেন, হামলার ঘটনায় বিজিবি ৩৭ জনকে আসামি করে একটি এজার করেছে। বিষয়টি মামলার প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর