বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন

রামগড়ে দুর্নীতি প্রতিরোধ ও সরকারি দফতর সমূহে সেবা ও সহজীকরণ সংক্রান্ত জন সচেতনতামুলক সভা

Reporter Name / ১৫১ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

 

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে দুর্নীতি প্রতিরোধ ও সরকারি দফতরসমূহে সেবা ও সহজীকরণ সংক্রান্ত জন সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সকালে রামগড় পৌরসভা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও রামগড় পৌরসভার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইখতেখারুল ইসলাম খন্দকার।

সভায় জেলা প্রশাসক বলেন, ‘দুর্নীতি প্রতিরোধ ও সেবা নিশ্চিত করতে সেবা-গ্রহীতা ও দাতার মধ্যে সহনশীলতা ও পারস্পরিক আস্থা জরুরি। সম্প্রীতির মাধ্যমে বিশ্বাসের পরিবেশ গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, বিদ্যুৎ, সড়ক, পৌর ব্যবস্থাপনা ও শিক্ষক সংকটসহ স্থানীয় নানা সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন, রামগড় সরকারি কলেজের উপাধ্যক্ষ মংসাজাই মারমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবিএম মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারন সম্পাদক সাফায়েত উল্লাহ, উপজেলা জামায়াত ইসলামীর আমির ফয়েজুর রহমান,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক মোঃহারুনুর রশীদ, রামগড় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ নিজাম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় সাংবাদিকরা।

সভা শেষে জেলা প্রশাসক রামগড় থানা, রামগড় পৌরসভা, রামগড় মাদ্রাসা, বলিপাড়া উচ্চ বিদ্যালয় ও রামগড় ইউনিয়ন পরিষদসহ বেশ কয়েকটি সরকারি দপ্তর পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর