শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

মাদারগঞ্জে মাসুদ হত্যা মামলা থেকে নির্দোষ রুবেল ও প্রবাসী ফরিদুল ইসলামের অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name / ৯৭ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ফিরোজ শাহ,জামালপুর

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আলোচিত মাসুদ হত্যা মামলায় নির্দোষ রুবেল প্রামাণিক ও প্রবাসী ফরিদুল ইসলামের ন্যায়বিচার এবং মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে মাদারগঞ্জ উপজেলা চত্বরে ভুক্তভোগী প্রবাসী ফরিদুল ইসলামের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফরিদুল ইসলাম বলেন, গত ১২ জুলাই রাতে দুর্বৃত্তরা তার ভাতিজা মাসুদকে হত্যা করে এবং ছোট ভাই রুবেল প্রামাণিককে হত্যার চেষ্টা চালায়। ঘটনার সময় তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে ছোট বোনের শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। অথচ পরে পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে তিন মাস আট দিন জেলহাজতে রাখে। পরবর্তীতে পুলিশ তদন্তে তার কোনো সংশ্লিষ্টতা না পেয়ে আদালতে চার্জশিটে তাকে নির্দোষ হিসেবে উল্লেখ করে প্রতিবেদন দাখিল করে।

ফরিদুল ইসলাম অভিযোগ করেন, প্রকৃত আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার না করে উল্টো ভুক্তভোগীদের ফাঁসানোর চেষ্টা করছে। তিনি মাসুদ হত্যা মামলার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের গ্রেপ্তার এবং আহত রুবেল প্রামাণিকের জামিন ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া, গত ২২ অক্টোবর তার বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনার লিখিত অভিযোগ আমলে নিয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ফরিদুল ইসলামের মা ফুলেজা বেগম ও খালা খাদিজা বেগম। তারা নির্দোষ রুবেল প্রামাণিক ও প্রবাসী ফরিদুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর