বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

রাণীশংকৈলে শ্মশান দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১২৮ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

 

অভিষেক চন্দ্র রায় , ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের প্রায় ৭০ বছরের পুরনো হাতিয়া সার্বজনীন শ্মশানের জমি দখল করে দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকালে উপজেলার বারঘড়িয়া, দক্ষিণ নায়ানপুর, সুন্দরপুর ও উত্তরগাঁও এলাকার হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৭০ বছর ধরে হাতিয়া সার্বজনীন শ্মশানটি স্থানীয় হিন্দু সম্প্রদায় মৃতদেহ সৎকারে ব্যবহার করে আসছেন। কিন্তু সম্প্রতি রাতের অন্ধকারে কিছু দখলবাজ শ্মশানের রাস্তা সংলগ্ন জমিতে অবৈধভাবে খুঁটি ও পিলার বসিয়ে দোকান নির্মাণের চেষ্টা করছে। এটি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং শ্মশানের জায়গা দখলের সুস্পষ্ট অপচেষ্টা। বক্তারা আরও বলেন, শ্মশানের জমি সংকুচিত করে যদি এভাবে দখল করে দোকান নির্মাণ করা হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। তারা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ২৪ ঘণ্টার মধ্যে শ্মশানের জায়গা দখলমুক্ত করার আল্টিমেটাম দেন।

এ সময় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার।

পরে বিক্ষোভকারীরা শ্মশানের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), থানা ও আর্মি ক্যাম্পে পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর