শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

রায়গঞ্জে বিএনপির গণসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

লোকমান হোসেন মিলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা” বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীর। তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করছি। তৃণমূলের জনগণকে সম্পৃক্ত করেই বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে যাচ্ছে।”

সভায় সভাপতিত্ব করেন সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম জিন্নাহ। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য আমিনুল বারী তালুকদার, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তছির, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সেরাজুল ইসলাম তোতা, সোনাখাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মোন্নাফ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক কাঠামো সংস্কার করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তারেক রহমানের ৩১ দফা রূপরেখা একটি যুগান্তকারী উদ্যোগ।

তারা তৃণমূল পর্যায়ে বিএনপির কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর