সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কুষ্টিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার 

Reporter Name / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

কুষ্টিয়ার দৌলতপুরে শাপলা খাতুন (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর পশ্চিমপাড়া এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মরদেহটি ঘরের বিছানায় শয়নরত অবস্থায় পাওয়া যায়। শরীরে আঘাতের স্পষ্ট কোনো চিহ্ন না থাকলেও গলায় রশির দাগের মতো চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। মরদেহটি ময়নাতদন্তে জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত শাপলা খাতুন একই এলাকার সৌদি প্রবাসী রনি হোসেনের স্ত্রী এবং একই ইউনিয়নের পঁচাভিটা গ্রামের সৌদি প্রবাসী আরিফ মোল্লার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে গৃহবধূ শাপলা কিছুদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে পারিবারিক বোঝাপড়া বা সমঝোতা হলে তাকে পুনরায় স্বামীর বাড়িতে পাঠানো হয়। কিন্তু পরদিন মঙ্গলবার সকালে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিনো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে শাপলার শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর