রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

কুষ্টিয়ায় ২ মুক্তিযুদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Reporter Name / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে দুই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এক ঘন্টার ব্যবধানে জাতীর শ্রেষ্ঠ সন্তান দুইজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিথলিয়া ইউপির পাহাড়পুর গ্রামের মৃত ফনি মন্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মণ্ডল (৮২) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অন্যদিকে রাত সাড়ে ৯ টার দিকে জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন গোলাপ (৮০) মৃত্যু বরণ করেন। সে আমলা সেন্টারপাড়ার সব্বত আলী মণ্ডলের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আব্দুল হাই মণ্ডলকে পুলিশের একটি চৌকসদল রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জানাযা শেষে তাকে পাহাড়পুর কবরস্থানে দাফন করা হয়। অন্যদিকে বেলায় ১১ টার দিকে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন গোলাপকে পুলিশের একটি চৌকসদল গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযা শেষে তাঁকে শাহপুর কবরস্থানে দাফন করা হয়। এ সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর