শিরোনাম
আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ জেলে দেশে ফিরলেন, বছরে ফেরত ৩২৩ জন রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদান বড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত নবাবগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, র‍্যালী ও আলোচনা সভা  রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ—বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন নাসিরনগরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে ; জোড়াতালি দিয়ে চলছে পাঠদান ৬ঘন্টা সম্মুখ যুদ্ধে ৬০ পাক সেনা নিহত ৭১’র আজকের এ দিনে কুষ্টিয়ায় সংঘটিত হয়েছিল সর্ব বৃহৎ গেরিলা যুদ্ধ কালীগঞ্জের নিখোঁজ দুই কিশোরীকে ভৈরব থেকে উদ্ধার গাঁওকান্দিয়া ইউপিতে ৫২ লাখ ৩৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ, পলাতক সচিব
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

বড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

 

দেলোয়ার হোসেন লাইফ, নাটোর প্রতিনিধি:

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরে আলম সিদ্দিকী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহাবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা ইমদাদুল হক, বিআরডিবি চেয়ারম্যান মো. জামাল উদ্দিন আলী, জোয়ারী ইউপি চেয়ারম্যান আলী আকবর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুজ্জামান। এছাড়াও সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি ও প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের দক্ষতা উন্নয়ন এবং প্রাণিজ পণ্য রপ্তানির সক্ষমতা বাড়ানোর মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিতে হবে।

উল্লেখ্য, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পালিত হবে। এ উপলক্ষে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
26 November 2026

বড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

www.dainikkagoj.com
26 November 2026

বড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

www.dainikkagoj.com