শিরোনাম
আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ জেলে দেশে ফিরলেন, বছরে ফেরত ৩২৩ জন রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদান বড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত নবাবগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, র‍্যালী ও আলোচনা সভা  রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ—বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন নাসিরনগরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে ; জোড়াতালি দিয়ে চলছে পাঠদান ৬ঘন্টা সম্মুখ যুদ্ধে ৬০ পাক সেনা নিহত ৭১’র আজকের এ দিনে কুষ্টিয়ায় সংঘটিত হয়েছিল সর্ব বৃহৎ গেরিলা যুদ্ধ কালীগঞ্জের নিখোঁজ দুই কিশোরীকে ভৈরব থেকে উদ্ধার গাঁওকান্দিয়া ইউপিতে ৫২ লাখ ৩৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ, পলাতক সচিব
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

কালীগঞ্জের নিখোঁজ দুই কিশোরীকে ভৈরব থেকে উদ্ধার

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

 

নাজমুস সাকিব/ ঝিনাইদহ

মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুই কিশোরীকে ১২ ঘণ্টার মধ্যে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া দুই কিশোরী হলো উপজেলার ৮ নম্বর মালিয়াট ইউনিয়নের তক্তিপুর গ্রামের সুব্রত দেবনাথের মেয়ে আরাধ্য দেবনাথ (১৩) ও অনন্যা অধিকারী (১৪)। তারা দুজনই সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ নভেম্বর প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় দুই কিশোরী। নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ওই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কালীগঞ্জ থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তাদের বাবা সুব্রত দেবনাথ।

জিডির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলীর নেতৃত্বে পুলিশ তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্তের পর থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় অভিযান চালান। পরে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টার মধ্যে দুই কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

কালীগঞ্জ থানার ওসি মো. জুলফিকার আলী জানান, মায়ের ওপর অভিমান করে দুই কিশোরী বাড়ি থেকে বেরিয়ে সিলেটে এক বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করা হয়।

অভিভাবকদের উদ্দেশে ওসি বলেন, সন্তানদের সঙ্গে সহনশীলতা, ভালোবাসা ও মমতার সঙ্গে আচরণ করা উচিত। তাদের মানসিক অবস্থা ও অনুভূতির প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও যত্নশীল হতে হবে, যাতে অভিমান বা আবেগের বশে তারা কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
26 November 2026

কালীগঞ্জের নিখোঁজ দুই কিশোরীকে ভৈরব থেকে উদ্ধার

www.dainikkagoj.com
26 November 2026

কালীগঞ্জের নিখোঁজ দুই কিশোরীকে ভৈরব থেকে উদ্ধার

www.dainikkagoj.com