মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ, দিনাজপুর
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের সাথে সঙ্গতি রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালী, উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন এবং প্রাণি সম্পদ দপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা সহকারি কমিশনার ভূমি সাইফ উদ্দিন,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.বিপুল চক্রবর্তী,উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিপক কুমার বনিক, নবাবগঞ্জ থানা তদন্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান, ২নং বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ, নবাবগঞ্জ বিট কর্মকর্তা সুলতান মাহমুদসহ উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা উপস্থিত ছিলেন।