শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কমলনগরের কিশোর গ্যাং নেতা ‘ইয়ামিন’ গ্রেপ্তার

Reporter Name / ১৬৩ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

মোখলেছুর রহমান ধনু

রামগতি-‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

‎লক্ষ্মীপুরের কমলনগরে কিশোর গ্যাং নেতা মো. ইয়ামিন(২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(২০অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তোরাবগঞ্জ এলাকার তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মো.শাহজানের ছেলে। তার বিরুদ্ধে চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও কমলনগর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। জানা যায়,  ইয়ামিন দীর্ঘদিন থেকে তোরাবগঞ্জ এলাকায় বখাটে কিছু ছেলেদের নিয়ে চুরি, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়।বিষয়টি নিয়ে উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে বারবার আলোচনা হলে টনক নড়ে প্রশাসনের। তাকে গ্রেপ্তার করতে পুলিশ গত কয়েকদিন থেকে চেষ্টা চালায়। সে বাড়িতে অবস্থান করতেছে গোপনে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। বাড়িতে পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে।পরে পুলিশ দৌড়ে তাকে ধরতে সক্ষম হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের সদস্য ইয়ামিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দেশের  বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।  তাকে দ্রুত আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে বলে তিনি জানান ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর