শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
পার্বত্য মন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট এর আহবায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক পাবনার ভাঙ্গুড়ায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাশিয়ানীতে সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত অন্তত ১০ সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

ভোলাহাটে বিনামূল্যে কৃষি প্রণোদনা রাসায়নিক সার ও বীজ বিতরণ

Reporter Name / ১২৯ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে রবি মৌসুমে শীতকালীন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান সোমবার সকাল ১০টায় (২০ অক্টোবর ২০২৫) উপজেলা কৃষি দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নয়া উপজেলা ভুমি কমিশনার (এসি ল্যাণ্ড) মোঃ শামিম হোসেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলীর সভাপতিত্বে অন্যান্যের উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মোঃ হারুন-অর রশিদ।

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি অফিসার মোঃ সৈয়দ সাগর আলী, মোঃ আবুল কাশেম, মোঃ ওয়াহেদুল ইসলাম, মোঃ মাশিরুল ইসলামসহ কৃষি দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির আওতায় ভোলাহাট উপজেলায় ৪ হাজার ৪৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় চাষে সহযোগিতার জন্য অনুমোদিত অগ্রাধিকার তালিকাভূক্ত একজন কৃষক একটি মাত্র ফসলের জন্য পাবে, ১টি ফসল ও রাসায়নিক সার। ১জন কৃষক ১ বিঘা জমির জন্য ২০ কেজি গম বীজ, সাথে ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার ও ১ কেজি সরিষা বীজের সাথে ১০ কেজি এমওপি ও ১০ কেজি সার অনুষ্টানের উপস্থিত প্রধান অতিথি ও অন্যান্য অতিথিগণ সার-বীজ বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর