সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

রামগড়ে খুচরা সার ব্যবসায়ীদের মানববন্ধন 

Reporter Name / ১১১ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নুর আলম শরীফ,রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

২০০৯ সালের সারডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা বহাল রাখার দাবিতে খাগড়াছড়ির রামগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর উপজেলা শাখা।

সোমবার (২০ অক্টোবর) সকালে রামগড় প্রেস ক্লাব এর সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আবুল কাশেম।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুচরা সার ব্যাবসায়ী অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি জেলা শাখার সাবেক আহব্বায়ক মোশাররফ হোসেন।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ হানিফ, সদস্য বেলাল হোসেন, কৃষকদের পক্ষে ওমর ফারুক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কৃষি উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, দেশজুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে এবং ‘খুচরা সার বিক্রেতা’ নামে কোনো মহলকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে না। এই সিদ্ধান্ত কার্যকর হলে দীর্ঘদিন ধরে দেশে সেবাদানকারী প্রায় ৪৪ হাজার খুচরা বিক্রেতা জীবিকার সংকটে পড়বে এবং ৫ কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।

তারা আরো বলেন, আমরাই কৃষকের সবচেয়ে কাছাকাছি থেকে সার সরবরাহ করি, দরকারে বাকিতেও দেই, কৃষকদের নানা পরামর্শ ও সহায়তা প্রদান করি। নতুন নীতিমালায় আমাদের বাদ দিলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে।

বক্তারা দাবি জানান, ২০০৯ সালের বিদ্যমান নীতিমালার আওতায় দীর্ঘদিন ধরে খুচরা পর্যায়ে সার বিক্রির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। সেই নীতিমালা বহাল থাকলে কৃষক সহজে সার পাবে, আর বিক্রেতারাও ন্যায্যভাবে ব্যবসা চালিয়ে যেতে পারবেন। বক্তাদের মতে, কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা রক্ষায় ২০০৯ সনের নীতিমালা বহাল রাখা এখন সময়ের দাবি।

এতে উপজেলার প্রায় একশ জন খুচরা সার বিক্রেতা ও কৃষক অংশ নেয়। মানববন্ধন শেষে সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে কৃষি সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীম বলেন, স্মারকলিপিটি পেয়েছি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর