সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে, অধ্যক্ষের সংবাদ সম্মেলন

Reporter Name / ৯৯ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১ম স্থান অধিকার করেছে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে। এরই ধারাবাহিকতায় গতকাল (১৯ অক্টোবর) রবিবার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং সাংবাদিকদের সাথে মত বিনিময় এবং সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ড. মো: আতাউর রহমান ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কেবি কলেজ প্রথম হওয়ায় বিভিন্ন আলোচনা করেন এবং কলেজ প্রোফাইল সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। পাশের হারে ময়মনসিংহে ১ম স্থান অর্জন করেছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ।স্থানীয়ভাবে এটি কেবি কলেজ নামেও পরিচিত। প্রতিষ্ঠানটির পাশের হার ৯৯.৪৭।

বৃহস্পতিবার সারাদেশে দেশের সব উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।এবারে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের মোট পরীক্ষার্থী ছিল ৭৫৮ জন।এবং এরই মাঝে উত্তীর্ণ হয়েছে ৭৫৪ জন পরীক্ষার্থী। তাদের মাঝে জিপিএ-৫ পেয়েছে ৩৭৬ জন শিক্ষার্থী। পাশের দিক থেকে ময়মনসিংহের বোর্ডে প্রথম স্থানে অধিকার করেছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ।

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান বলেন, দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। অত্যন্ত আনন্দের বিষয়, আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হারের দিক থেকে প্রথম স্থান অর্জন করেছে। এর পেছনে রয়েছে সকল শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টা।

তিনি আরো বলেন, উপাচার্য ও গভর্নিং বোর্ডের সহযোগিতা, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিবেদিত অংশগ্রহণের সম্মিলিত ফলেই এই সাফল্য এসেছে। আমরা শিক্ষার্থীদের গুণগত শিক্ষা ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

বিশেষভাবে তিনি ধন্যবাদ জানান কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বি এম আব্দুল্লাহকে ২৫ ব্যাচের প্রি টেস্ট পরবর্তী সময় থেকে এইচএসসি পরীক্ষা পর্যন্ত একাডেমিক কার্যক্রম কো -অর্ডিনেট করার জন্য।আজকের সংবাদ সম্মেলনে তিনি অত্র কলেজ পরিচালনা এবং নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এবং সাংবাদিক কাছে অত্র কলেজের ফলাফল এর মান ধরে রাখার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর