শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কু‌ষ্টিয়ায় নিজ বাড়িতে ভ্যানচালক কুপিয়ে হত্যা

Reporter Name / ১৭৭ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় নিজের বসতঘরের বারান্দায় মোশারফ হোসেন মুসা (৫৫) নামে একজন ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার(১৯ অক্টোবর) সকালে কুষ্টিয়া সদর উপজেলার হরিণারায়নপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রাম থেকে পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। নিহত মোশারফ হোসেন মুসা (৫৫) শান্তিডাঙ্গা গ্রামের মৃত আকবর মন্ডলের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। প্রতিদিনের মতো শনিবার রাতে বসতঘ‌রের বারান্দায় ঘুমাচ্ছিলেন। এ সময় তাকে কুপিয়ে হত্যা ক‌রে‌ দুর্বৃত্তরা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকান্ড ঘটিয়েছে। ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পান। নিহত ব্যক্তির মেয়ে শিখা বলেন, ‘ভ্যান চুরির জন্য আমার বাবাকে কখনো এমন নির্মমভাবে হত্যা করতে পারে না। পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে জান‌তে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ও‌সি মেহেদি হাসান বলেন,‌ নিহত ব্যক্তির বু‌কে হাসুয়া জাতীয় ধারা‌লো কিছু দি‌য়ে আঘাত করা হ‌য়ে‌ছে। শুধু ভ্যান চু‌রির জন্য এমন নির্মম হত্যাকান্ড নয়। তাহ‌লে অপরাধীরা ভ্যানও স‌ঙ্গে ক‌রে নি‌য়ে যেত। বিষয়‌টি নি‌য়ে পু‌লিশ কাজ কর‌ছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হ‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর