শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

সলঙ্গায় হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার 

Reporter Name / ১৬৫ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

 

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৩১১ গ্রাম হেরোইনসহ মোঃ লিটন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সলঙ্গা থানার নলকা ওভারব্রিজের উত্তর পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মানিক চক গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।

 

র‌্যাব-১২ এর সদর কোম্পানির কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকস দল শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে নলকা ওভারব্রিজের উত্তর পাশে সিরাজগঞ্জগামী মহাসড়কে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।এসময় ৩১১ গ্রাম হেরোইনসহ মোঃ লিটনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ১,১১০ টাকাও জব্দ করা হয়েছে।

 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর