শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

রামগতিতে অনিয়মের অভিযোগে ২ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, ৩টির কার্যক্রম বন্ধ

Reporter Name / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

 

মোখলেছুর রহমান ধনু, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে স্বাস্থ্য অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে অনিয়মের দায়ে অর্থদণ্ড ও সতর্কতা প্রদান করা হয়।

অভিযানে বিসমিল্লাহ ডায়াগনস্টিক অ্যান্ড গাইনি কেয়ার এবং খন্দকার ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টর চেম্বার— এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্যবিধি না মানা, প্রয়োজনীয় লাইসেন্স নবায়ন না করা এবং যন্ত্রপাতি পরীক্ষার অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এ কারণে তাদের নির্দিষ্ট অঙ্কের অর্থদণ্ড ও কঠোর সতর্কতা প্রদান করা হয়।

অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, বিপদ আঁচ করতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তিনটি ডায়াগনস্টিক সেন্টার— নব দিগন্ত ডায়াগনস্টিক সেন্টার, মুন ডায়াগনস্টিক সেন্টার ও জনসেবা ডায়াগনস্টিক সেন্টার— দ্রুত তাদের কার্যক্রম বন্ধ করে দেয়।

স্থানীয় সচেতন মহল জানান, স্বাস্থ্যসেবা খাতে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে। লাইসেন্সবিহীন ও অদক্ষ টেকনোলজিস্ট দ্বারা অনেক প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, যা রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ। তারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রোগীর নিরাপত্তা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত এমন অভিযান চালিয়ে যেতে হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নিয়ম ভঙ্গকারী কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর