শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

Reporter Name / ১৪৭ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

মোঃনুর আলম শরীফ, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার রামগড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এবারের প্রতিপাদ্য বিষয়- “ সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ ” উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল র‍্যালী, আলোচনা সভা ও মহড়া প্রদর্শণ করা হয়।

১৩ অক্টোবর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামগড় পর্যটন পার্ক মাঠে শেষ হয়। র‍্যালীতে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও রা,স,উ,বি এবং রা,বা, উ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। র‍্যালী ও মহড়া শেষে উপজেলা পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএমএ করিম, কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া,খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা জুলিয়াস চাকমা, রামগড় ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশান্তর বিকাশ বড়ুয়া , রামগড় থানার এসআই নুর উদ্দিন, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা, রামগড় প্রেসক্লাবের সহ সভাপতি বাহার উদ্দিন – যুগ্ম- সাধারন সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা- সদস্য মাসুদ রানা। পরে অতিথি ও শিক্ষার্থীসহ ফায়ার স্টেশনের প্রতিনিধিগণ মহড়ায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর