শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

সিংড়ায় মাদ্রাসায় নিয়োগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ 

Reporter Name / ১০৮ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মোঃ জাকারিয়া মাসুদ,সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় কমিটি গঠনের সাধারণ নিয়মনীতি উপেক্ষা করে গোপনে পকেট কমিটি গঠন এবং সেই কমিটির মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে বিক্ষোভ মিছিলসহ ইউএনও অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অভিভাবক সদস্য ও স্থানীয় জনসাধারণ। রোববার বিকেল ৪টায় উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল ও ইউএনও অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে বক্তব্য দেন মোঃ আছমত আলী আকন্দ, রবিউল করিম মোল্লা, শফিকুল শেখ, সেলিম হোসেন, আরিফুল ইসলাম শিশির, ফকির হাফিজুর রহমান প্রমূখ।এদিকে পাল্টা সংবাদ সম্মেলনে ওই প্রতিষ্ঠানের সভাপতি নাহিদুল ইসলাম ও অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম স্বচ্ছভাবে নিয়োগ করা হচ্ছে এবং কোনো রকম অবৈধ পন্থা অবলম্বন করা হচ্ছে না বলে দাবি করেন।আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার সভাপতি মোঃ নাহিদুল ইসলাম বলেন, অত্র মাদ্রাসার গভর্নিং বডি ও চলমান নিয়োগ কার্যক্রম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নীতিমালা ও সরকারি বিধি মোতাবেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো অনুসারে সম্পূর্ণ বৈধ ও স্বচ্ছভাবে সম্পন্ন হচ্ছে।কমিটি গঠন একটি নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী আমরা এডহক কমিটি থেকে গভর্নিং বডি গঠন করেছি, যা সম্পূর্ণ স্বচ্ছ ও আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছে। আমি এসব মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই মাদ্রাসার কমিটি ও নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অবগত করা হবে। যাচাই বাছাই করে তারাই ব্যবস্থা নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর