সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

ভোলাহাটে তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

Reporter Name / ৯৩ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

 

এম.এস.আই শরীফ, ভোলাহাট প্রতিনিধি :

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ভোলাহাট সদর ইউনিয়নের ফুটানীবাজার প্রাঙ্গণে শনিবার (১১ অক্টোবর ২০২৫) বাদ মাগরিব লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

ফুটানীবাজারে লিফলেট বিতরণ শেষে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২, ৪৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ: সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন। এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সহ: অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, গোমস্তাপুর উপজেলা আলীনগর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম মোঃ মাসুম, রহনপুর পৌন বিএনপির আহবায়ক মোঃ আশরাফুল হক, বাঙ্গাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন পারভেজ।

ভোলাহাট উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, বিএনপি নেতা ঠিকাদার মোঃ আলাউদ্দিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলামের পিএ কায়সার আহমেদসহ উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

পথসভায় সাবেক এমপি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, আপনারা বাড়ী বাড়ীতে নিজেদের মধ্যে পরামর্শ ও কমিটি করে পাড়া-মহল্লায় ধানের শীষের ভোটের জন্য খাটতে হবে। তাহলে আমরা আগামীতে ক্ষমতায় গিয়ে আপনাদের সকলেরই সার্বিক উন্নয়নের সহায়তা দিতে পারবো বলে তিনি মতামত ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর