শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

ময়মনসিংহে শামীমের মালিকানাধীন ১৬টি বাস বন্ধ মনিটারিং টিম গঠনের সিদ্ধান্তে কর্মসূচি প্রত্যাহার 

Reporter Name / ১১৯ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

 

শিবলী সাদিক খানঃ

ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে হেনস্তার ঘটনায় শহীদ সাগর হত্যা মামলার আসামী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের ১৬টি বাস বন্ধ ও মনিটারিং টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসন ও মোটর মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় আলোচনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচি প্রত্যাহার করা হয়। এতে প্রায় ছয় ঘণ্টা পর শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে শারীরিকভাবে হেনস্তা ও অপমানের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নগরীর বাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। শনিবার সকাল ১১টার দিকে পরিবহন শ্রমিকরাও বাইপাস মোড়ে সকল ধরনের যান চলাচল বন্ধ করে অবস্থান গ্রহণ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

ময়মনসিংহ মহানগর বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, “জুলাইযোদ্ধা আবু রায়হানকে লাঞ্ছিতের বিচার, ফ্যাসিস্ট শামীম নিয়ন্ত্রিত ১৬টি বাস বন্ধ, ম্যানেজার প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করার আশ্বাসে আমরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছি।”

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, “আমিনুল হক শামীম পরিচালিত ১৬ বাস বন্ধের পাশাপাশি একটি মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনাইটেড সার্ভিসের ম্যানেজার রতন পণ্ডিতকে প্রত্যাহার করা হয়েছে।”

ময়মনসিংহ সদর সার্কেল অতিঃ পুলিশ সুপার মো: সোহরাওয়ার্দী জানিয়েছেন, “আলোচনা সাপেক্ষে জনস্বার্থে বাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমিনুল হক শামীমের মালিকানাধীন বাস গুলো বন্ধ থাকবে। পরবর্তীতে একটি কমিটি হবে সেই কমিটিতে ছাত্র প্রতিনিধিরাও থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর