শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কুষ্টিয়ার মিরপুরে বিএনপি নেতার গণসংযোগ ও লিফলেট বিতরণ 

Reporter Name / ১২২ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলার মিরপুর উপজেলার আমলা ও হালসা বাজারে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা প্রফেসর ডঃ সাইফুল ইসলাম এ লিফলেট বিতরণ ও গণ সংযোগ করেন। এ সময়ে প্রফেসর ডঃ সাইফুল ইসলাম বলেন, বিএনপি’র ঘোষিত ৩১ দফা কোন রাজনৈতিক কর্মসূচি নয়, এটা একটি ন্যায়ভিত্তিক, গণতন্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দিকনির্দেশনা। তারেক রহমান এই রূপরেখার মাধ্যমে জনগণের মালিকানা পুণঃপ্রতিষ্ঠার রোডম্যাপ দিয়েছে। এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হবে। এ সময়ে ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য মোকারমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর আলম দুলাল, মোকারমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত আলী বিশ্বাস, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদের, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লাল মিয়া, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোমিন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর