সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

লংগদুতে দলের তৃনমুল পর্যায়ের কর্মীদের সক্রিয় করতে সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

Reporter Name / ৯৯ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

লংগদুতে দলের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে আরও গতিশীল করার লক্ষ্যে উপজেলা বিএনপি’র এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদু উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এই সভা আয়োজিত হয়।

​লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ। এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন ।

​সভায় বক্তারা , শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি)র নীতি, আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তৃণমূলে দলের কার্যক্রমকে আরও শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এসময়ে ​উপস্থিত নেতৃবৃন্দ জানান, দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে আগামী দিনের রাজনৈতিক যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি সর্বদা প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর