শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

কালাইয়ে বিএনপি নেতা আব্দুল বারীর নেতৃত্বে বিশাল জনসভা ও মিছিল অনুষ্ঠিত

Reporter Name / ১৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

মো. মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল জনসভা ও মিছিল।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে কালাই থানা ও পৌর বিএনপির উদ্যোগে এ জনসভা ও র‌্যালির আয়োজন করা হয়।

মিছিলটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পাঁচশিরা বাজারে গিয়ে শেষ হয়। আয়োজক সূত্রে জানা গেছে, প্রায় ২০ হাজারের বেশি মানুষ জনসভা ও মিছিলে অংশ নেন। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সাবেক বিভাগীয় কমিশনার ও সাবেক সচিব, বিএনপি নেতা ডিসি আব্দুল বারী। বক্তব্যে তিনি বলেন,দেশের প্রশাসনিক কাঠামোকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হলে অফিস-আদালতে সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন,মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কাজ করে যাব। কালাই আমার এলাকা—এ অঞ্চলের সার্বিক উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কার্যকর উদ্যোগ গ্রহণ করব।

আব্দুল বারী জানান, দলীয় মনোনয়ন পেলে ও নির্বাচিত হলে শহরকেন্দ্রিক সুযোগ-সুবিধা গ্রামাঞ্চলেও পৌঁছে দেওয়া হবে। তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের কল্যাণে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করেছেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম সম্প্রসারিত করার প্রতিশ্রুতি দেন।

সভায় আরও বক্তব্য রাখেন—কালাই থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম, আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল, উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক আব্দুল আলীম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, বিএনপি নেতা মোহাম্মদ আলী ও আমিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর