শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত 

Reporter Name / ১৬১ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:-

“আমি কন্যাশিশু স্বপ্নগড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস পালন হয়েছে।

৮ অক্টোবর বুধবার সকালে দিবসটি উপলক্ষে র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত।

মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রব্বানী’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী,বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, জিওপি’র মামুনুর রশিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম, মহিলা যুবদলের আনার কলি,তথ্য কর্মকর্তাসহ ওয়ার্ল্ডভিশন প্রতিনিধি বিলকিস বেগম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।

এ সময় সভায় বক্তারা কন্যা শিশুদের অধিকার, নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবার- সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর