শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

দীঘিনালায় জামায়াতে ইসলামী’র গণসংযোগ ও প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৪ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

 

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে মেরুং ইউনিয়নে গণসংযোগ ও প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার ১নং মেরুং ইউনিয়নে এ গণসংযোগ ও প্রার্থী পরিচিতি কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলা সভাপতি মাওলানা হেলাল উদ্দিন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক আক্কাস আলী, উপজেলা বাইতুল মাল সভাপতি মাওলানা জহির উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলাম বাবুলসহ উপজেলা জামায়াতে ইসলামী’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

 

গণসংযোগে বক্তব্য রাখেন উপজেলা সভাপতি মাওলানা হেলাল উদ্দিন। তিনি বলেন, “আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ন্যায় ও নীতির বাংলাদেশ। এজন্য সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাই।”

 

এসময় সাধারণ সম্পাদক আক্কাস আলী বলেন, “একবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখুন—দেশে থাকবে না ধর্ষণ, থাকবে না চুরি-দুর্নীতি। সকল নাগরিক সমান অধিকার নিয়ে শান্তিতে বসবাস করবে। তাই সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাই।”

 

গণসংযোগ কার্যক্রমে স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর