শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কমলনগরে দলীয় কর্মীকে চিকিৎসার জন্য  সহায়তা দিলেন তানিয়া রব

Reporter Name / ১৪২ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিবেদক

লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কর্মী মো: খোরশেদ আলমকে চিকিৎসা সহায়তা দিয়েছেন দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে কমলনগর প্রেসক্লাবে   খোরশেদের হাতে নগদ ১০ হাজার টাকার আর্থিক এই সহায়তা তুলে দেন উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব। খোরশেদ চর ফলকন ইউনিয়নের ২নং ওয়ার্ড জেএসডি’র সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

জানা যায়,গত  বুধবার (১ অক্টোবর) হাজিরহাট উপকূল কলেজে মহিলা সমাবেশ করে উপজেলা নারী জোট। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেএসডির জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব। খোরশেদ নারী জোটের সেই সমাবেশে অংশ নেয়। সেখানে ভিড়ের মধ্যে তার বাম হাতের আঙ্গুল আঘাতপ্রাপ্ত হয়।খবর শুনে খোরশেদের শারীরিক খোঁজ খবর নেন তানিয়া রব। পরে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার, চর ফলকন ইউনিয়ন জেএসডির আহ্বায়ক দুলাল সর্দার,জাতীয় যুব পরিষদ নেতা মাহমুদুর রহমান বেলাল ও আক্তার হোসেন।

 

এসময় উপস্থিত  ছিলেন কমলনগর প্রেসক্লাবের আহবায়ক  মুছাকালিমুল্লাহ অন্যান্যের উপস্থিত ছিলেন সাংবাদিক মোখলেছুর রহমান ধনু, মোঃ শাহরিয়ার কামাল, এম এ এহসান রিয়াজ, হাবিবুর রহমান হাবিব, মোঃ ইউনুস হাওলাদার,  কবির হেসেন রাকিব ও এমরান হোসেন।

 

এসময় খোরশেদ সন্তোষ প্রকাশ করে বলেন, তানিয়া রব একাধিকবার ফোনে আমার শারীরিক খোঁজ খবর নিয়েছেন। এই সহায়তা তার মানবিক নেতৃত্বের বহিঃপ্রকাশ। দলের প্রয়োজনে, নেত্রীর প্রয়োজনে যে কোন কাজে ঝাপিয়ে পড়বো বলে  মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর