শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

সিরাজগঞ্জে মন্দিরে চুরি, দুই ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ২

Reporter Name / ৯৭ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ শহরের ২ নম্বর খলিপা পট্টি ও মাড়োয়ারি পট্টি দুর্গামাতা মন্দিরে চুরির ঘটনা ঘটার মাত্র দুই ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া পিতলের প্রদীপও।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেল ৪টার দিকে মন্দির কমিটির সভাপতি অরুণ কুমার সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্ধ্যা ৬টার মধ্যে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—পুরাতন ভাঙ্গাবাড়ি মসজিদপাড়া এলাকার মো. খোকন (মোহাম্মদ আখতারের ছেলে) এবং নবদ্বীপ পুল এলাকার বাসিন্দা, নিপা এন্টারপ্রাইজ ভাঙারি দোকানের মালিক মোহাম্মদ নজরুল ইসলাম।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ জানান, “সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে খোকনকে শনাক্ত করা হয়। জিজ্ঞাসাবাদে সে চুরির দায় স্বীকার করে জানায় যে, পিতলের প্রদীপটি সে স্থানীয় ভাঙারি দোকানে বিক্রি করেছে। তার দেওয়া তথ্যে দোকানটি থেকে প্রদীপ উদ্ধার ও দোকান মালিক নজরুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।”

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে এবং পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর