শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

ধামইরহাটে ধান মাড়াই যন্ত্র নির্মাণে সফলতা পাচ্ছে জাপান ইঞ্জিনিয়ারিং

Reporter Name / ১৬৪ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

মোঃ উজ্জল হোসেন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলার আমাইতাড়া বাজারে স্থানীয় উদ্যোক্তা প্রতিষ্ঠিত জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখন এক অনন্য নাম। বেকার জীবনের অবসান ঘটিয়ে ২০১১ সালে শুরু করা এই প্রতিষ্ঠান আজ দেশের বিভিন্ন জেলায় পরিচিত হয়ে উঠেছে।

প্রতিষ্ঠাতা উদ্যোক্তা জানালেন, শুরুতে ক্ষুদ্র পরিসরে মেশিন তৈরি শুরু করলেও বর্তমানে ধান, গম, কালাই, ভুট্টাসহ বিভিন্ন ফসল মাড়াই মেশিন ছাড়াও পাওয়ার ট্রলি, ভটভটি ও অন্যান্য কৃষি ও পরিবহন যন্ত্রপাতি তৈরি করা হচ্ছে। উন্নতমানের লোহা, শিট, চাকা, হাইড্রোলিক ব্রেক, স্টিয়ারিং, হুইলবক্স সংযোজনের কারণে এসব মেশিনের স্থায়িত্ব দীর্ঘদিন টিকে থাকে। ফলে ক্রেতাদের কাছে এর ব্যাপক চাহিদা রয়েছে।

মেশিন ব্যবহারকারীরা জানান, অধিক ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন ব্যবহারের ফলে আধা ঘণ্টায় প্রায় ১ বিঘা জমির ধান মাড়াই সম্ভব হয়। এতে যেমন শ্রমিক খরচ কমে, তেমনি সময়ও বাঁচে। ফলে মেশিন মালিক ও কৃষক উভয়েই লাভবান হচ্ছেন।

বর্তমানে এই কারখানায় বেশ কয়েকজন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। স্থানীয় কৃষক সাকিল হোসেন ও মিলন ইসলাম বলেন, “জাপান ইঞ্জিনিয়ারিংয়ের তৈরি মেশিনগুলো মজবুত ও টেকসই। এর স্থায়িত্ব প্রায় যুগেরও বেশি।”

শুরু থেকেই ক্রেতাদের সার্ভিসিং সুবিধাও দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। তবে এত সাফল্য সত্ত্বেও এখনও শিল্প হিসেবে কোনো স্বীকৃতি মেলেনি। এজন্য জাপান ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য স্থানীয় উদ্যোক্তারা সরকারি স্বীকৃতি ও সহায়তা কামনা করেছেন।

এই সফলতা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, বরং বেকার যুবকদের জন্য অনুপ্রেরণারও উৎস হয়ে দাঁড়িয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর